× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

শৈলকুপায় সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শৈলকুপা সিটি ডিগ্রী কলেজ মিলনায়তনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম ও শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম প্রমুখ। এছাড়া, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

সভায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মসজিদের ইমাম, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষর্থীসহ সমাজের সচেতন মহলকে দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং এ ব্যাপারে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..