× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ঝিনাইদহ শৈলকুপায় এক ব্যাক্তি কে পিটিয়ে হত্যা, ১৮ দিনে ৫ খুন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
শৈলকুপায় পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় আবারো ৫০ বছর বয়সী এক ব্যাক্তি কে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম নজির জোয়ার্দ্দার, সে শৈলকুপার দিগনগর ইউনিয়নের হড়লা গ্রামের মৃত তাসের জোয়ার্দ্দারের ছেলে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘঠে। এ নিয়ে গত ১৮ দিনে ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে জোড়া হত্যাকান্ডসহ ৫জন কে পিটিয়ে ও কুপিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটল।

এলাকাবাসী জানায়, ভাতিজা রাজন জোয়ার্দ্দার (২৭) এর সাথে ঘুড়ি ওড়ানো ও লিচু পাড়াকে কেন্দ্র করে চাচা নজিরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজন তার চাচা নজির জোয়ার্দ্দারের মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান, ভাতিজার লাঠির আঘাতে চাচা খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..