× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

শেয়ার বাজার নিম্নগামী, ১৬৯ কোম্পানির দরপতনে চলছে লেনদেন

admin
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  পুঁজিবাজারে লেনদেন কমার সঙ্গে সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিও শেয়ারের দর হারাচ্ছে। আজ বুধবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেখা যাচ্ছে অধিকাংশ কোম্পানির দরপতনে চলছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময় পর্যন্ত ঢাকার বাজারে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১৬৯টি কোম্পানি ও ফান্ড দর হারিয়েছে। দর ঊর্ধ্বমুখী আছে মাত্র ৮৭টি কোম্পানির। আর অপরিবর্তিত আছে ৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার দর।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯ কোটি টাকা। লেনদেন শুরু হওয়ার পর প্রধান সূচক ডিএসইএক্স ইতিবাচক থাকলেও সোয়া এক ঘণ্টা পর সূচক নেতিবাচক ধারায় মোড় নেয়।

লেনদেনের দুই ঘণ্টা পর সূচকটি ৬ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা যায় একইচিত্র। এ বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমতে দেখা যায়।

সাড়ে ১২টার দিকে এ বাজারে অংশ নেয় ১৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর হারিয়েছে ১০৬টি কোম্পানি। আর ঊর্ধ্বমুখী আছে মাত্র ৫০টি কোম্পানি ও ফান্ড।

এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি টাকা।


এ ক্যটাগরির আরো খবর..