× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

সাধারণ ছুটির সাথে মিল রেখে শেয়ারবাজারে লেনদেনের অনুমতি চেয়ে চিঠি

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২০
শেয়ারবাজারে লেনদেনের অনুমতি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের সাধারণ ছুটির সাথে মিল রেখে পুঁজি বাজারেও লেনদেন বন্ধ আছে এক মাসেরও বেশি সময়। শেয়ারবাজারের লেনদেনের অনুমতি চেয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রোববার (৩ মে) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক স্বাক্ষরিত চিঠিতে আগামী ১০ মে লেনদেন চালু করার সম্মতি চেয়ে কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন কাছে আবেদন করা হয়। এর আগে গত ৩০ এপ্রিল অনলাইনে আয়োজিত এক অনানুষ্ঠানিক সভায় লেনদেন চালুর করার বিষয়ে ডিএসই’র পরিচালনা পর্ষদ নীতিগত সিদ্ধান্ত নেয়।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, লাখ লাখ মানুষের আয়ের প্রধান উৎস শেয়ারবাজার। কিন্তু করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে এই বাজার বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রোকারেজ হাউজগুলো এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

তিনি বলেন, লেনদেন বন্ধ থাকালেও ব্রোকারেজ হাউজগুলোকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হবে। আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা আর্থিক সঙ্কটে ভুগছেন। এছাড়া লেনদেন বন্ধ থাকার কারণে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে।

এ অবস্থায় বাজার কিভাবে চালু করা যায় সেই আলোচনা করতেই বৃহস্পতিবার ডিএসইর অনানুষ্ঠানিক পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাস মহামারির কারণে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে পুঁজিবাজারও বন্ধ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..