× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

পিআইডি

শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে এনেছে -পরিবেশমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
shahab uddin

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে এনেছে। শিক্ষা ক্ষেত্রে সবচাইতে বেশি বরাদ্দ প্রদান করা হয়েছে। দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই প্রদান করা হচ্ছে। সরকারের নানা উদ্যোগে উচ্চশিক্ষা গ্রহণ করতে বিদেশে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

আজ বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাহাব উদ্দিন বলেন, জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। সে লক্ষ্যে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে। মুখস্ত না করে সবকিছু বুঝে পড়লে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে চান্স পাওয়া যাবে, জীবনে সফল হওয়া যাবে। শুধু রেজাল্ট ভালো হলেই কৃতী শিক্ষার্থী বলা যাবে না, যারা সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জীবনে নিজেদের অবস্থান করে নিতে পারে তারাই কৃতি শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির সভাপতি বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ প্রমুখ।

এর পূর্বে মন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার আরএইচডি বরইতলী-বড়লেখা জিসি ভায়া মুছেগুল-হিনাইনগর রাস্তা সংস্কার কাজের ফলক উন্মোচন করেন।


এ ক্যটাগরির আরো খবর..