× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

পিআইডি

শেখ হাসিনার রায়কে ঘিরে অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা স্বরাষ্ট্র উপদেষ্টার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
সকলের সহযোগিতা কামনা

শেখ হাসিনার রায়কে ঘিরে ছোটখাটো দু’একটা ঘটনা ঘটছে। ছোটখাটো ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। তবে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু ধরাও পড়ছে।  এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, আমি কোনো ধরনের আতঙ্ক দেখছি না। আমরা সারাদিন ঘুরছি। এদিক ওদিক যাচ্ছি।  সড়কেও কোনো আতঙ্ক নেই। আমরা সড়ক দিয়ে আসছি, যাচ্ছি। শেখ হাসিনার রায়কে ঘিরে কোনো আতঙ্কের সুযোগ নেই।

দেখা মাত্রই গুলির নির্দেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেখামাত্রই গুলির কোনো নির্দেশ দেওয়া হয়নি। আত্মরক্ষার কথা বলা হয়েছে। আত্মরক্ষার জন্য যেমন বিভিন্ন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, কাউকে গুলি করার জন্য নয়। এখানেও তেমনটি বলা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তো ডেফিনেটলি তার প্রত্যাবর্তন চাই। ইতোমধ্যে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রত্যাবর্তনের বিষয়ে নতুন করে চিঠি দেওয়া হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী বলেন, আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে।

তিনি বলেন, কেউ আপনাকে মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে প্রতিহত করার অধিকার আছে। এটা সবদেশে সবকালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি।

এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..