× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা

শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন: সাজেদা চৌধুরী

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, ১৯৭১ সালে জা্তির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা দেশকে শত্রু মুক্ত করেছিলো। বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

সোমবার (২৪ ডিসেম্বার) সকাল ১১ টায় উপজেলা গট্টি ইউনিয়নের রসুলপুর গ্রামে সংসদ উপনেতার নিজ বাসভবন হামিদ মঞ্জিলে মুক্তিযোদ্ধাদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে সংসদ উপনেতা আরো বলেন, আপনারা জানেন আগামী ৩০শে ডিসেম্বার একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সংসদ উপনেতার দৌহিত্র সাহবাব আকবর চৌধুরী, উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সালথা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..