× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক নয় এবার পক দখল -অভিষেক

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
সার্জিক্যাল স্ট্রাইক নয় এবার পক দখল

শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী জবাবের সময় নয়। যারা যে ভাষায় বোঝে, এবার সেই ভাষাতেই তাদের কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে। পাক অধিকৃত কাশ্মীর এবার পুনরুদ্ধার করা হোক।” সরাসরি পাক অধিকৃত কাশ্মীর পক দখলের দাবি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার(২৭ এপ্রিল) “এক্স” হ্যান্ডেলে জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার  কড়া নিন্দা জানিয়ে একটি পোস্ট করে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন তিনি।

সেখানে তিনি স্পষ্ট জানান, কাশ্মীরে এই ভয়াবহ জঙ্গি হামলার (Kashmir Attack) পেছনে নিরাপত্তার গাফিলতি নিয়ে তদন্ত না করে শুধুমাত্র “ন্যারেটিভ” ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার কাজ বলেও জানান তিনি।

অভিষেক “এক্স” হ্যান্ডেলে লিখেছেন, “বিগত বেশ কয়েকদিন ধরে আমি বিভিন্ন বৈদ্যুতিন সংবাদমাধ্যম এবং কেন্দ্র সরকারের পদক্ষেপ লক্ষ্য করেছিলাম। পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার (Kashmir Attack) পেছনে নিরাপত্তায় গাফিলতি নিয়ে সঠিক তদন্ত না করে শুধুমাত্র একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যেটি একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধার্থেই কাজ করছে।”

এর পাশাপাশি অভিষেক আরও জানান, “এই বিষয়টি এখন আর শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী জবাবের সময় নয়। যারা যে ভাষায় বোঝে, এবার সেই ভাষাতেই তাদের কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে। পাক অধিকৃত কাশ্মীর এবার পুনরুদ্ধার করা হোক।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গত মঙ্গলবার পহেলগাঁওয়ে পুলওয়ামার পর ভূস্বর্গের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার (Kashmir Attack) ঘটনা ঘটে। যেখানে বৈসরন ভ্যালির একটি রিসর্টে পর্যটকদের ওপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, হামলার সময়ে নিরীহ পর্যটকদের প্রথমে পরিচয় এবং ধর্ম জানানো হয়। মূলত, অমুসলিমদেরই ওই হামলায় টার্গেট করা হয়েছিল। পাশাপাশি, ওই নৃশংস হামলায় ওপর হামলা চালায় জঙ্গিরা। হামলার সময় ধর্মীয় প্রায় ৪০ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা।


এ ক্যটাগরির আরো খবর..