× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

শীর্ষে ফিরল ইন্টার

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান। ফ্রোজিনোনেকে ৪-০ গোলে বিধ্বস্ত করে হারানো অবস্থান ফিরে পায় রবার্তো মানচিনির শিষ্যরা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে পুরো ম্যাচ জুড়েই দর্শনীয় আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ১৮ বারের চ্যাম্পিয়নরা।

সান সিরো স্টেডিয়ামে খেলা শুরুর ২৯ মিনিটে ফ্রেঞ্চ স্ট্রাইকার জোনাথন বিয়াবিয়ানির গোলে লিড নেয় ইন্টার। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আর্জেন্টাইন তারকা মাওরো ইকার্দি। ম্যাচে ফিরতে ফ্রোজিনোনের খেলোয়াড়রা নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি। তাই ম্যাচ শেষে বড় ব্যবধানের পরাজয়ই তাদের সঙ্গী হয়।

নির্ধারিত সময়ের তিন মিনিট আগে স্টিভেন জোভেটিকের পাসে বল জালে জড়ান কলম্বিয়ান ডিফেন্ডার মুরিলো সেরন। ইনজুরি সময়ের শেষ মিনিটে ইন্টারের হয়ে চতুর্থ গোলটি করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিক।

পয়েন্ট টেবিলে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা নাপোলি ও ফিওরেন্তিনাকে টপকে শীর্ষে ওঠে ইন্টার। দু’দলেরই সমান ২৮ পয়েন্ট। ১৩ ম্যাচ শেষে ৯ জয়, তিন ড্র ও এক পরাজয়ে দুই পয়েন্টে এগিয়ে ইন্টার। চারে থাকা রোমার সংগ্রহ ২৭ পয়েন্ট। অন্যদিকে, মাত্র ১১ পয়েন্টে ১৮ নম্বরে ফ্রোজিনোনে।


এ ক্যটাগরির আরো খবর..