শিশুদের মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -ধর্ম প্রতিমন্ত্রী

নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরিতে প্যাগোডাভিত্তিক প্রাকপ্রাথমিক শিক্ষাসহ অন্যান্য ধর্মের প্রাকপ্রাথমিক প্রকল্পসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সকল ধর্মের শিশুদের মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে।  বললেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

প্রতিমন্ত্রী আজ কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়িত প্যাগোডাভিত্তিক প্রাকপ্রাথমিক শিক্ষা প্রকল্প (২য় পর্যায়) এর ‘শিশুর বিকাশে প্যাগোডাভিত্তিক প্রাকপ্রাথমিক শিক্ষার গুরুত্ব’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্ম নিরপেক্ষতার চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উন্নয়ন অভিযাত্রায় সকল ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের এগিয়ে আসতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, মোঃ আশেক উল্লাহ রফিক ও বাসন্তী চাকমা এবং প্রকল্প পরিচালক মোঃ সাখাওয়াত হোসাইন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া (পিন্টু) বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।