× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শিশুদের মাঝে ছাগল, কম্বল, চেয়ার ও টেবিল বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল:ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধি: বুধবার ১২ টায় ঠাকুরগাঁও এডিপি কার্যালয়, গোবিন্দনগর ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্দোগে হতদরিদ্র শিশুদের মাঝে ছাগল, কম্বল, চেয়ার ও টেবিল বিতরণ করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেশের দরিদ্রতা কমানোর জন্য তারা গরিব দুঃখিদের বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা ও বিভিন্ন সমাজ সেবামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গতকাল বুধবার আলোচনা সাভায় সভাপত্বিত্ত করেন লিওবার্ট চিসিম, এডিপি ম্যানেজার, ঠাকুরগাঁও এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ঠাকুরগাঁও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবেদ আলী, জেলা শিশু কর্মকর্তা, ঠাকুরগাঁও, সাংবাদিক এস.এম জসিম উদ্দিন একুশে টিভি ও  দৈনিক জনকণ্ঠ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, সাংবাদিক জাহিদ হাসান মিলু সাধীন বাংলা টিভির রংপুর আঞ্চলি প্রতিনিধি ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরাম (বোজাফ) এর ঠাকুরগাঁও জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক এবং দৈনিক কালের ছবি পত্রিকার ভ্রাম্যমান প্রতিবেদক,

জয় মহন্ত অলক চ্যানেল সেভেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরাম (বোজাফ) এর ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক আব্দুল আওয়াল সংবাদ কণিকা পত্রিকার ক্রাইম রির্পোটার সহ ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি দরিদ্রদের হাতে ছাগল মোট ৪৪ টি, কম্বল ৮৫ টি, চেয়ার ৫৯ টি ও টেবিল ২৮ টি বিতরণ করেন ২৮ পরিবারের মাঝে। অনুষ্ঠানটির আয়োজন করে ঠাকুরগাঁও এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..