× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

রাজারহাটে ইউনিয়ন পর্যায়ে মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে রাজারহাটে ইউনিয়ন পর্যায়ে মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি (বুধবার) নাককাটিহাট উচ্চ বালিকা  বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শরফ উদ্দিন দাখিল মাদরাসা এবং  নাককাটিহাট উচ্চ বালিকা  বিদ্যালয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বাল্য বিবাহ প্রতিরোধে সমাজ ও পরিবারের ভুমিকাই প্রধান। প্রতিযোগিতায়  সরফ উদ্দিন দাখিল মাদরাসা বিজয়ী হয়।

এতে মর্ডারেটরের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী। বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক এবং দি নিউজের রাজারহাট উপজেলা প্রতিনিধি রমেশ চন্দ্র সরকার,  শিক্ষক মোঃ রবিউল ইসলাম রাজু, শিক্ষক নিমাই চন্দ্র বর্মণ প্রমূখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদলকে পুরুষ্কৃত করা হয়। বিচারক রমেশ চন্দ্র সরকার তার বক্তব্যে  বাল্য বিবাহ প্রতিরোধে সমাজ, পরিবার, সচেতনতা এবং আইনের যতাযত প্রয়োগের উপর গরুত্বারোপ করেন।


এ ক্যটাগরির আরো খবর..