× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

শিশুকে শ্বাসরোধে হত্যা করায় বাবা গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

খুলনা প্রতিনিধিঃ খুলনা নগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় মোঃ সিয়াম নামের পাঁচ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হত্যার দায়ে পুলিশ নিহত শিশুর সৎ বাবা আবু সাঈদকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, সিয়ামের বাবা মোঃ শাহ আলম দেড় বছর আগে সিয়াম ও তার মাকে ফেলে চলে যায়। এরপর সিয়ামের মা আবু সাঈদ সরদার নামে একজনকে বিয়ে করেন। সিয়াম প্রায়ই দুষ্টুমি করতো। এ নিয়ে তার সৎ বাবা ক্ষুব্ধ ছিলেন। রোববার সন্ধ্যায় সিয়ামকে ঘরে রেখে তার মা বাজার করতে যান। ফেরার পথে রাস্তায় তার স্বামী আবু সাঈদের সাথে দেখা হয়। সাঈদ তাকে জানান, তিনি বাইরে যাচ্ছেন। সিয়াম ঘরে রয়েছে, তিনি বাইরে থেকে তালা লাগিয়ে এসেছেন।

সিয়ামের মা বাড়িতে গিয়ে তালা খুলে দেখেন সিয়ামের লাশ পড়ে আছে। সিয়ামকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার সোনালী সেন জানান, আবু সাঈদ পালিয়ে যাওয়ার পর তার মোবাইল ফোন ট্রাকিং করে অবস্থান পাওয়া যায় ডুমুরিয়া উপজেলায়। এরপর পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..