× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

বরিশালে নিজের ৫ বছর বয়সী শিশুকে জবাই করে বাবার আত্মহত্যা

Dutta
হালনাগাদ: বুধবার, ১২ জুন, ২০২৪
গৃহবধুর লাশ উদ্ধার

বরিশালে নিজের পাঁচ বছর বয়সী  শিশুকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুন) সকালে জেলা নগরীর কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

হত্যার শিকার শিশু হচ্ছে পাঁচ বছর ৪ মাস বয়সী রাবেয়া বশরী রোজা। তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে কেটে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৫)।

নিহত নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে এসআই আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাঈমের। গত রাতে ফোন করে স্ত্রী জানিয়েছে সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই বটি দিয়ে মেয়েকে জবাই করেন তিনি। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। সামনের রুমে বোন থাকলেও তারা বিষয়টি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..