× Banner
সর্বশেষ
পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শিশির কোথা থেকে পড়ে?

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আমরা অনেকেই ভাবি, শিশির বুঝি ওপর থেকে ঝরে পড়ে। আসলে কিন্তু তা নয়। শিশিরের জন্ম ভূ-পৃষ্ঠেই।

সারাদিন সূর্যের আলো থেকে তাপ শোষণ করে বেশ গরম হয়ে ওঠে প্রকৃতি। সন্ধ্যায় সূর্য  অস্ত যাবার পর ভু-পৃষ্ঠ তাপ বিকিরণ করতে থাকে। ফলে ঠাণ্ডা হতে থাকে ভূ-পৃষ্ঠ। ভু-পৃষ্ঠের সংস্পর্শে থাকে বায়ুমণ্ডলের নিম্নস্তর। সুতরাং বায়ুমণ্ডলের নিম্নস্তরের তাপমাত্রাও কমে যেতে শুরু। তাপমাত্র কমে গেলে বায়ুর বাষ্প ধারণ-ক্ষমতা কমে যায়।

তাহলে বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প যাবে কোথায়? ওরা তো আর জোর করে থাকতে পারে না। তখন সেই জলীয় বাষ্প ঘনীভূত হতে থাকে। জলের কণায় পরিণত হয়ে সঞ্চিত হয় ভূ-পৃষ্ঠ, গাছের পাতা, ঘরের ছাদ, চাল ইত্যাদিতে।

এই জলই হলো শিশির। যেগুলো ভূ-পৃষ্ঠে কিংবা মাটিতে জমে সেগুলোকে শুষে নেয় ভূ-পৃষ্ঠেরে ধুলোবালি। তা সেগুলো দেখা যায় না। কিন্তুর গাছের পাতা, ঘাস, ফুল ইত্যাদিতে যেসব শিশির জমে সেগুলোই শুধু দেখতে পাই। সুতারাং নিশ্চয়ই বুঝতে পারছেন শিশিরের আকাশ থেকে পড়ার দরকার হয় না।


এ ক্যটাগরির আরো খবর..