× Banner
সর্বশেষ
এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেহেরপুরে “স্রোত” এর ১৮৪ তম সংখ্যার মোড়ক উন্মোচন

admin
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরের অন্যতম সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ভৈরব সহিত্য সাংস্কৃতিক চত্বর এর শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা “স্রোত” এর ১৮৪ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা রাতে হেল্প ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে “স্রোত” এর ১৮৪ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। “স্রোত” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভৈরব সহিত্য সাংস্কৃতিক চত্বর এর সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহজ্ব গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,ভৈরব সহিত্য সাংস্কৃতিক চত্বর এর সহ-সভাপতি রফিকুল আলম ও নুরুল আহমেদ। অনুষ্ঠানে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সাধারণ সম্পাদক আনিসুজ্জমান মেন্টুর সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন রফিকুল আলম,ম.গোলাম মোস্তফা,মীর রওশন আলী মনা,জি.এফ মামুন লাকী,শহিদুল ইসলাম কানন,ফাতেমা ফিরোজ,এস.এম.এ মান্নান, দিলারা জাহান প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সায়েদুর রহমান সাজু,সাহিত্য সম্পাদক মীনা পারভীন,অরণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন,পাখি গবেষক এম.এ মহিত,কবি ফজলুল হক সিদ্দিকী,আবুল হাসেম,বদরুদ্দোজা বিশ^াস, রফিকুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..