× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শিল্পকলায় ‘হ্যামলেট’র ১৩তম প্রদর্শনী আজ

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মার্চ, ২০১৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যামলেট নাটকের ১৩তম মঞ্চায়ন। আজ শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমি প্রযোজিত উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট প্রদর্শনী শুরু হবে। নাটকটি অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনায় মঞ্চসারথী আতাউর রহমান।

উইলিয়াম শেক্সপিয়রের বিয়োগান্তক নাটক ‘হ্যামলেট’ রচিত হয় ১৫৯৯ ও ১৬০২ খ্রিস্টাব্দের মধ্যকালীন। এই নাটকটি শেক্সপিয়রের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় নাটক হিসেবে সর্বজন স্বীকৃত। নাট্যকাহিনির সূচনা হয় ডেকমার্কের রাজা হ্যামলেটের মৃত্যুঘটনাকে কেন্দ্র করে, যিনি ছিলেন তরুণ যুবরাজ হ্যামলেটের বাবা। রাজার মৃত্যুর পর তার কনিষ্ঠ ভাই ক্লডিয়াস [যুবরাজ হ্যামলেটের পিতৃব্য] সিংহাসনে আরোহণ করেন এবং প্রয়াত অগ্রজের স্ত্রী [যুবরাজ হ্যামলেটের জননী] গারট্রুডের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। জনককে হারানোর ব্যথা, জননীর সাথে পিতৃব্যের পরিণয়সূত্রে আবদ্ধ হওয়া এবং সর্বোপরি পিতৃব্যের সিংহাসনে আসীন হওয়া ইত্যাদি যুবরাজ হ্যামলেটের জীবনের মর্মমূলে নাড়া দেয়; যুবরাজ শোকে-দুঃখে পাগলপ্রায় হয়ে পড়েন। তিনি কিছুতেই এই দুর্বিষহ অন্যায় ঘটনাপ্রবাহ মেনে নিতে পারেন না। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আমিনুর রহমান মুকুল, মাস্উদ সুমন, শামীম সাগর, সংগীতা চৌধুরী, শফিকুল ইসলাম শাফিক, মো. সোহেল রানা, মেহেজাবীন মুমু, শরীফ সিরাজ, বাপ্পি আমীন, তৃপ্তি রাণী মন্ডল, ফখরুজ্জামান চৌধুরী, সাঈদ রহমান, শরীফ সিরাজ, মেরিনা মিতু, শেখ তানভীর আহমেদ, মো. সাইফুল ইসলাম মন্ডল, মেরিনা মিতু, কুমার প্রাঙ্গন, তপন কুমার, আল-আমীন সোহাগ, সাইফুল ইসলাম, আহসান হবীব বিপু, আতাউর রহমান, ফারজানা কামাল মিম, স্বর্ণালী রায় পুতুল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..