× Banner
সর্বশেষ
ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব

নিউজ ডেস্ক

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
শিমুলিয়া ঘাটে যানজট

পরিবারের সাথে ঈদ উদ্‌যাপন করতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। দীর্ঘ যানবাহনের সারি অসংখ্য মানুষ গাদিগাদি করে উঠছেন ফেরিতে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

আজ শনিবার (৩০ এপ্রিল) সকালে সাহরির পর পার হওয়ার জন্য ঘাটে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। তাই সকালবেলায় মানুষের ভিড় জমে যায়।

এর আগে শুক্রবার বৈরী আবহাওয়ার কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ার রাত ৯টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ ভোর থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, সকালে লঞ্চ শুরু হওয়ার আগে মানুষের চাপ ছিল। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় তিন শতাধিক ছোট যানবাহন রয়েছে। শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি চলাচল করছে বলে জানান সহকারী ব্যবস্থাপক।


এ ক্যটাগরির আরো খবর..