× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্ত্রীসভা নিয়ে কটুক্তি করায় বগুড়ায় শিবিরের সাথী সদস্য সাব্বির গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
শিবিরের সাথী সদস্য

সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি বগুড়াঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ  বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের মন্ত্রিসভা নিয়ে কটুক্তি করায় বগুড়ায় শিবিরের সাথি সদস্য সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের মন্ত্রিসভা নিয়ে কটুক্তিসহ সরকার বিরোধী গুজব ও বিভিন্ন উস্কানিমূলক পোস্ট ফেসবুকে  প্রদানের অভিযোগে সাইবার পুলিশ বগুড়া ইউনিট এক যুবককে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত আহম্মেদ সাব্বির (২৮) শাজাহানপুর থানাধীন শিয়ালচাপড় গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে।
পুলিশ জানায় আনিসুর রহমান   মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত শাজাহানপুর উপজেলা জামাতের আমিরের দায়িত্বে ছিলেন। ২০১৩-২০১৪ সালে শাজাহানপুর থানার ঘটে যাওয়া নাশকতা মামলায় আনিসুর রহমানকে পুলিশ গ্রপফতার করে এবং বিচারাধীন মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনিসুর রহমান ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মৃত্যবরণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির জানায় যে, সে  ২০০৬ সালে শিবিরের গুরুত্বপূর্ণ “সাথী” পদ অর্জন করে । সে তার নিজস্ব ডিভাইস এর মাধমে তার নিজ নামে ফেসবুক আইডি এবং বিভিন্ন নামে একাধিক  পেজ খুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের মন্ত্রিসভা নিয়ে কটুক্তি সহ সরকার বিরোধী গুজব ও বিভিন্ন উস্কানিমূলক পোস্ট  করে আসছিল।
সাইবার পুলিশ বগুড়া কর্তৃক গ্রেফতারকৃত আহম্মেদ সাব্বিরের পরিচয় নিশ্চিত হয়ে  বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম-বারের নির্দেশে সাইবার পুলিশ বগুড়ার  পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে একটি দল পুলিশ গত ১৭ এপ্রিল  বিকাল সাড়ে ৪টায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন শিয়ালচাপড়  গ্রামে আহম্মেদ সাব্বিরের বাড়ীতে অভিযান  চালায়ি তাকে গ্রেফতার করে ।
পরবর্তীতে আসামীর হেফাজত হইতে ০২ (দুই) টি সিমকার্ড সহ একটি স্মার্ট  মোবাইল ফোন ও আলতাফুন্নেছা খেলার মাঠ লেনের জিএস ভবনের অফিসে রক্ষিত একটি ডেক্সটপ কম্পিউটার জব্দ করা হয়।  তার পরিচালিত পেজ গুলোর ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। এবিষয়ে বগুড়া  সদর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।  আসামীক সাব্বির কল ১০(দশ) দিনের পুলিশ রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..