মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদাবাজীর প্রতিবাদ করে এক ছাত্রদল নেতার ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছে। এনিয়ে এলাকায় তোলপাড় চলছে শনিবার(২৬জুলাই) রাত সারে আটটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর গোল চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহাত মল্লিক ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পাচ্চর গোল চত্ত্বর থেকে একটি ভাড়াকৃত প্রাইভেটকারে উঠলে এক যুবক এসে চালকের কাছে চাঁদা দাবী করে।
এসময় ওই ছাত্রদল নেতা তীব্র প্রতিবাদ জানায় প্রতিবাদের ওই ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করে দলের বদনাম লাঘবে চাঁদাবাজী থেকে শিবচরবাসীকে রক্ষার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানা।
মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ভাইরাল ভিডিও এর বিষয়ে শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহাত মল্লিক মুঠোফোনে বলেন, আমি একটি ফিরতি প্রভেটকার নিয়ে জরুরী ভাবে ঢাকা যাচ্ছিলাম।
এসময় গাড়িতে উঠলে চালকের কাছে চাঁদা চায় এক যুবক। বাধা দিলে ওই চাঁদাবাজের সাথে তর্কবিতর্ক হয়। কারণ ওদের চাঁদার প্রভাবটা যাত্রীদের ওপর পড়ে। যেখানে ঢাকায় ফিরতি প্রাইভেটকার পাওয়া যায় আড়াই থেকে তিন হাজার টাকায়, সেখানে ভাড়া হয়ে যায় ৪-৫ হাজার টাকা। এর আগেও প্রতিবাদ করায় আমার সাথে মারামারি হইছে। এছাড়া দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে বলেও জানান তিনি।