× Banner
সর্বশেষ
সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

শিক্ষা হচ্ছে অন্যতম নিয়ামক -আবুল হাসানাত আবদুল্লাহ্

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৪ মার্চ, ২০২৩
শিক্ষা হচ্ছে অন্যতম নিয়ামক
দেশকে এগিয়ে নিতে এবং নতুন প্রজন্মের মেধা মনন, ও সুপ্ত প্রতিভার বিকাশে শিক্ষা হচ্ছে অন্যতম নিয়ামক শক্তি। একটা জাতির সুষ্ঠু শিক্ষাদান কর্মসূচি নিশ্চিত করতে পারে একটি সম্ভাবনাময় সমৃদ্ধিশালী সমাজ

দেশকে এগিয়ে নিতে এবং নতুন প্রজন্মের মেধা মনন, ও সুপ্ত প্রতিভার বিকাশে শিক্ষা হচ্ছে অন্যতম নিয়ামক শক্তি। একটা জাতির সুষ্ঠু শিক্ষাদান কর্মসূচি নিশ্চিত করতে পারে একটি সম্ভাবনাময় সমৃদ্ধিশালী সমাজ । বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ ।

আজ বরিশালের আগৈলঝাড়াস্থ সেরালে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার সমান সুযোগ নিশ্চিত করেছে। সুষম শিক্ষাদান কার্যক্রমের মাধ্যমে দেশের উন্নয়ন, কৃষ্টি-সংস্কৃতি ও অগ্রগতিকে বিকশিত করা সম্ভব। তিনি বলেন, দেশে করোনা সংকটকালীন  শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয় সেজন্য বিশেষজ্ঞ শিক্ষকদের ক্লাশ ভিডিও ধারণ করে তা সংসদ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

আবুল হাসানাত আবদুল্লাহ্ আরো বলেন, এতে সর্বস্তরের শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্পের কাজ যাতে সুষ্ঠুভাবে ও নির্দিষ্ট সময় সীমার মধ্যে সম্পন্ন হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..