× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ ঢাকায় সচিবালয়ে তাঁর অফিসকক্ষে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্ট Xiong Yujie এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থানে রয়েছে। আমরা এ অবস্থান থেকে আরো উপরে যেতে চাই। এখন আমরা Technical and Vocational Education and Training (TVET) এর ওপর গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে চীনেরও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

Xiong Yujie বলেন, আনহুই নরমাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে একটি অনন্য প্রতিষ্ঠান। তাই শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণের জন্য এ বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে একসাথে কাজ করবে বলে প্রতিনিধিদল আশ্বাস দেন।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..