× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ের মোট সঞ্চয় ৮০০ কোটি টাকা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

অর্থনৈতিক ডেস্ক: স্কুল ব্যাংকিংয়ের মোট আমানতের পরিমাণ হয়েছে ৮০০ কোটি টাকা। এই সুবিধাটি সুধুমাত্র শিক্ষার্থীদের জন্য চালু হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।

স্কুল পডুয়া শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে বিভিন্ন নামে সঞ্চয় প্রকল্প চালু করে বাণিজ্যিক ব্যাংকগুলো।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশের ৫৬টি ব্যাংকের ৫৫টিই স্কুল ব্যাংকিং চালু করেছে। এসব ব্যাংকগুলোতে স্কুল ব্যাংকিংয়ের আওতায় খোলা একাউন্ট সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এসব হিসাবের বিপরীতে স্কুল শিক্ষার্থীদের সঞ্চয় রয়েছে ৮০০ কোটি টাকারও বেশি। আর সরকারি ব্যাংকগুলোর তুলনায় বেসরকারি ব্যাংকগুলো স্কুল ব্যাংকিং একাউন্ট খোলায় এগিয়ে রয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ সালের ডিসেম্বর শেষে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ক্ষুদে সঞ্চয়ীদের খোলা একাউন্টের সংখ্যা ছিল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৪টি। চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৮৩টি।

তিন মাসের ব্যবধানে স্কুল শিক্ষার্থীদের একাউন্ট বেড়েছে ৩১ হাজার ১২৯টি।

তবে এই তিন মাসে স্কুল শিক্ষার্থীদের একাউন্ট বাড়লেও সঞ্চয় স্থিতি সামান্য কমেছে। গেল বছরের ডিসেম্বর পর্যন্ত খোলা একাউন্টগুলোর বিপরীতে স্কুল শিক্ষার্থীদের সঞ্চয় ছিল ৮৪৪ কোটি ১৯ লাখ টাকা। তিন মাস পর তা কিছুটা কমে দাঁড়িয়েছে ৮২৭ কোটি ৭৬ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..