× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের বৈঠক‌

ACP
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের বৈঠক‌

এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬ এর সাইড লাইনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ যুক্তরাজ্যের লন্ডনস্থ কুইন এলিজাবেথ-২ সেন্টারে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠক করেছেন।‌

ব্রিটিশ কাউন্সিলের গ্রোথ মার্কেট বিভাগের পরিচালক হ্যারিয়েট গার্ডনার ও বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বৈঠকে অংশগ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। বৈঠককালে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে ভবিষ্যতে বাংলাদেশ সরকারকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর বিষয়ে অবহিত করা হয়।

এসময় ইংরেজি পাঠ্যক্রম পরিমার্জন, শিক্ষকদের পেশাগত উন্নয়ন জোরদার করা, মূল্যায়ন প্রক্রিয়া উন্নত করা এবং বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম পাঠ্যক্রমের মধ্যে আরো সামঞ্জস্য প্রতিষ্ঠার বিষয়ের গুরুত্বারোপ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..