× Banner

শিক্ষামন্ত্রীকে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য করায় গোলাপগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি: মাননীয় শিক্ষামন্ত্রী ও গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনের এমপি নুরুল ইসলাম নাহিদকে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় গোলাপগঞ্জে আনন্দ মিছিল, মোটর সাইকেল শোভা যাত্রা,মিষ্টি বিতরণ ও পথসভা অনুষ্টিত হয়েছে। রোববার রাতে গোলাপগঞ্জ পৌর মেয়র ও  আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সিরাজুল জব্বার উপজেলা চৌধুরীর ও উপজেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ র‌্যালী ও মিষ্টি বিতরণ অনুষ্টিত হয়।
এ আনন্দ মিছিল ওও মোটর সাইকেল শোভা যাত্রাটি পৌর সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা সদরের চৌমুহনীতে এক পথসভা মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান আযমের নভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। নাদিম মাহমুদ শিপলুর উপস্থাপনায় বক্তব্য রাখেন, মাজেদ শরীফ চৌধুরী, আব্দুল বাতেন মুন্না, আজিদুর রহমান, আব্দুল্লা আল জাবের, জালাল উদ্দিন, আজিম উদ্দিন, এনাম আহমদ, ইমরান আহমদ, কানন আহমদ, জামাল উদ্দিন ফয়ছল, মাসুদ রানা রানু, সামাদ আহমদ,অহিদুর রহমান,  রুহেল আহমদ, সুফিল আহমদ, হাসান, রুহুল, খলিল, জানেল আহমদ, রাশেদ আহমদ, আফজল ও নজরুল।  সভা পরে উপজেলার পৌর সদরে মেয়র সিরাজুল জব্বার চৌধুরী সবাইকে মিষ্টি মূখ করান।


এ ক্যটাগরির আরো খবর..