× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আঞ্চলিক প্রতিনিধি

শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে এবার বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকীর গাড়ি আটকে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার শিক্ষা বোর্ড অফিসের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানকে চাঁপ প্রয়োগ করেন। কোনো সিদ্ধান্ত ছাড়া শিক্ষার্থীরা বোর্ড থেকে যাবেন না বলেও হুশিয়ারী দেন। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকী বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে শিক্ষার্থীদের আশ্বন্ত করে বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। খুব শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে।

সূত্রমতে, এর আগে সকাল থেকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে একদল পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। তাদের দাবি, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরেও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত অমানবিক। এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

শিক্ষার্থীরা আগামী ২৬ জুনের এইচএসসি পরীক্ষা দুই মাস পেছনোর দাবি করেন। পাশাপাশি এমসিকিউ ও সৃজনশীল যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা, ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগেই ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..