× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

পিআইডি

আমরা সবসময় শিক্ষাকে গুরুত্ব দেই, এইচএসসির ফল প্রসঙ্গে প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
শিক্ষাকে গুরুত্ব দেই

আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর জন্য প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী। আমরা সবসময় শিক্ষাকে গুরুত্ব দেই। এইচএসসির ফল প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন,  আমাদের উদ্যোগে শিক্ষার হার বেড়েছে। বহুমুখী শিক্ষাব্যবস্থা করার পাশাপাশি যুগোপযোগী শিক্ষা বা বিষয়ভিত্তিক শিক্ষার উদ্যোগ নিয়েছি। সোনার বাংলা গড়তে সোনার মানুষ চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের ছেলে-মেয়েরাই তো সোনার মানুষ।

সরকারপ্রধান বলেন, অনেকগুলো কৃষি ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিজ্ঞান, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা হচ্ছে। কৃষি গবেষণা খুব ভালো হচ্ছে। তথ্যপ্রযুক্তিসহ সব ক্ষেত্রে গবেষণা এবং আরও বেশি উদ্যোগ নিতে হবে।

ফলফলের বিষয়ে শেখ হাসিনা বলেন, পাসের হারে এবার মেয়েদের সংখ্যা বেশি। তাই ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। এ ছাড়া যারা পাস করে নাই, তারা যেন মন খরাপ না করে। তারা যেন নতুনভাবে সামনে ভালো করার উদ্যোগ নেয়। আমাদের ছেলে-মেয়েরা ফেল করবে কেন?

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..