× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

শিক্ষক হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ হত্যার প্রতিবাদে ও বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। স্বাধীনতা শিক্ষক পরিষদ, বেসরকারী কলেজ শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা আহবায়ক মাহবুবুর রশীদ চৌধুরী, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ সভাপতি আজিজুর রহমান আজম প্রমূখ। এসময় জেলার বেসরকারী সকল স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আবুল কালাম আজাদের হত্যার সুষ্ঠ বিচার দাবী করেন এবং বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করণের জোর দাবী জানান।

 


এ ক্যটাগরির আরো খবর..