× Banner
সর্বশেষ
২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

মাদারীপুর প্রতিনিধিঃ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজ ও মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী,কর্মচারী এবং মাদারীপুর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের শিক্ষক ও পুরোহিত রিপন চক্রবর্তী কলেজের ভেতরে একটি বাসায় থাকেন। গতকাল বুধবার দুপুরে কলেজ থেকে ফিরে বাসায় ঢোকার সময় তিন যুবক তাঁকে কুপিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষকের চিৎকারে কলেজগেট এলাকার লোকজন দ্রুত এগিয়ে এসে এক যুবককে আটক করে।

মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর অবস্থার উন্নতি হয়েছে।

আজ বৃহস্পতিবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল এ কথা জানিয়েছেন। আহত রিপন বর্তমানে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এ ঘটনায় আটক প্রিন্স সাইফুল্লাহকে নিয়ে গতকাল বুধবার রাত থেকে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এ ব্যাপারে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) সুখদেব রায়।

সরকারি নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল জানান, কোনো জঙ্গি সংগঠনের সদস্যরা রিপন চক্রবর্তীর  ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 


এ ক্যটাগরির আরো খবর..