× Banner
সর্বশেষ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এলজিইডি মন্ত্রী তালপাতায় লেখা তিন শতাব্দী পুরোনো রায় সুপ্রিম কোর্ট জাদুঘরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা দেশের চারটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৫ মে, ২০২৬
শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

শিশুকাল থেকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠেন বনলতা হালদার(৪০)।কৈশোরে এসে হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।
প্রতিবেশীদের নানান অভিযোগে প্রায় দেড়যুগ ধরে শিকলে বেঁধে রাখেন পরিবার।বনলতা হালদার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত কার্তিক হালদারের মেয়ে।অভাবের সংসারে মা ও দুই ভাই অন্যের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন।টাকার অভাবে বনলতার সঠিক চিকিৎসা করাতে পারছেন না পরিবার।
পরিবার ও স্থানীয় সূত্রে গিয়ে  জানাগেছে, কৈশোরে অন্যসকল শিশু কিশোরের মতই তার স্বাভাবিক জীবন ছিল।পড়ালেখায় বেশ মনোযোগী ও ভাল ছিল বনলতা।হঠাৎ করে অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় বনলতার মানসিক সমস্যা দেখা দেয়।তার বাবা বেঁচে থাকতে চিকিৎসা করিছিলেন।তখন কিছুদিন সুস্থ ছিলেন তিনি।বাবা মারা যাওয়ার পরে সংসারে টানাপোড়ন দেখা দেয়।টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি পরিবার।
প্রায় দেড় যুগ ধরে বনলতাকে পুকুর পারে শিকলে বাঁধা অবস্থায় আটকে রেখে মাঠে কাজে যান পরিবার।রোদ ও ঝড়-বৃষ্টির মধ্যেও সকাল থেকে সন্ধ্যা অবধি, কখনো সারারাত পুকুর পাড়ে একটি গাছের সাথে পায়ে শিকল বেঁধে বন্দি থাকেন তিনি।নিয়মিত খাবারও জুটে না তার।প্রায় দেড়যুগ ধরে শিকলে বাঁধা অবস্থায় মানবতার জীবন-যাপন করছেন,মানসিক ভারসাম্যহীন বনলতা হালদার ।
বনলতার বড় ভাই মিন্টু হালদার জানান,”আমার বোন আঠারো বছর  বয়সে মানসিক সমস্যা দেখা দেয়।টাকার অভাবে তাকে সঠিক চিকিৎসা করাতে পারিনি।আমার বোন এখন পাগল প্রায়।মানুষ দেখলে গালিগালাজ করে।তাই বাধ্য হয়ে তাকে  গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। আমাদের আর্থিক অবস্থা তেমন ভাল না।অন্যের জমিতে কাজ করে কোনমতে সংসার চালাই।বোনের ভাল কোন চিকিৎসা করাতে পারছি না।কোন সহযোগিতা পেলে বোনের উন্নত চিকিৎসা করাতে পারবো।”
নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন,”মেয়েটি একসময় ভাল ছিল।হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে পারেনি পরিবার।কিছুদিন আগে মেয়েটির বাবা মারা গেছে।এখন মানবতার জীবন-যাপন করছে।ইউনিয়ন পরিষদের সহযোগিতায় তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে।আর্থিক সহযোগিতা পেলে মেয়েটির সঠিক চিকিৎসা করাতে  পারবে পরিবার।”
এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন,”বনলতা হাওলাদার  নামে একজন নারী মানসিক ভারসাম্যহীন
অবস্থায় শিকল বন্দি আছেন।তার বিষয়ে জানতে পেরেছি। তিনি  মানবতার জীবন- যাপন করছেন।তাকে ইতিমধ্যে সমাজসেবা থেকে প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হয়েছে।আমরা উপজেলা প্রশাসন থেকে তার বিষয়ে আরও খোঁজ নিব।পরিবারের সাথে কথা বলে তাদের সম্মতি পেলে সরকারিভাবে তাকে মানসিক হাসপাতালে ভর্তির
জন্য প্রশাসন থেকে সহযোগিতা করা হবে। “


এ ক্যটাগরির আরো খবর..