× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

শাহরুখ খানের যে ইচ্ছা পূরণ করেই চলে গেছেন সালমান শাহ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

বিনোদন ডেস্কঃ
ঘটনাটি ছিল ১৯৯৫ সালের। সালমানের মৃত্যুর বছর খানেক আগের কথা, ১৯৯৫ সালে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা সস্ত্রীক গিয়েছিলেন মুম্বাই বেড়াতে। শুটিং দেখতে ফিল্ম পাড়ায় গিয়েছেন সালমান। পাশেই শুটিং করছিলেন বলিউডের তখনকার হার্টথ্রব শাহরুখ খান।

দেখা হলো, কথাও হলো। দুই তারকা দম্পতির আড্ডা চলল অনেকক্ষণ। দেশে ফিরে আসার পরও এ দুই অভিনেতার মধ্যে যোগাযোগও ছিল।

এমনও শোনা গেছে, একটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন শাহরুখ ও সালমান। তা আর হলো কই? ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়েইচলে গেলেন সালমান। আর সালমান শাহকে নিয়ে শাহরুখ খানের সেই ইচ্ছা পূরণ হলো না। শাহরুখ ওই সময় শোক প্রকাশও করেছিলেন।

আরো কিছু দিন পরকলকাতায় আনন্দলোক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের আরেক অভিনেতা ফেরদৌসের সঙ্গে ওই বিষয়ে কথাও বলেছিলেন শাহরুখ। মজা করে ফেরদৌসকে বলেছিলেন, ‘আমার সঙ্গে সর্বশেষ দেখা হওয়ার পর দিব্যা ভারতী আর তোমাদের সালমান পৃথিবী ছেড়ে চলে গেল। তুমিও সাবধানে থেকো। বলা তো যায়না! মানুষ চলে যায়, রেখে যায় তার স্মৃতি”। তেমনই একটি স্মৃতিময় ছবি হিসেবে রয়ে গেছে এই ছবিটি।

দুই দেশের দুই সুপারস্টার একজন এখনও জনপ্রিয়তার সাথে অভিনয় করে যাচ্ছে, আর অন্যজনকে আমরা হারিয়ে ফেলেছি চিরদিনের জন্য।


এ ক্যটাগরির আরো খবর..