× Banner
সর্বশেষ
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শা ‘পল্লী সঞ্চয় ব্যাংকের’ ৩৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে মাঠ পরিদর্শক আরিফুজ্জামান

Dutta
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
jashore

যশোরের শার্শা উপজেলা ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ এর অনিয়ম দূর্নীতি ও অব্যবস্থাপনার কারনে ৩৭ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছে মাঠ পরিদর্শক আরিফুজ্জামান। মাঠ পরিদর্শক আরিফুজ্জামান শার্শা সদর ইউনিয়নের ১৭টি সমিতিরি তদারকির দায়িত্বে ছিলেন। সমিতির সদস্যদের ঋণ দেওয়া, ঋণের কিস্তি নিয়মিত আদায় করা ছিল তার মুল দায়িত্ব। সমিতির সাধারণ সদস্যদের নিকট আরিফুজ্জামানের অত্যাধিক বিশ্বস্ততার কারনে ১৭টি সমিতির প্রায় ৮০ ভাগ গ্রাহকের ঋণ গ্রহনের পাশ বই আরিফুজ্জামান কৌশলে নিয়ে কাছে রাখে এবং বলতেন কোন সমস্যা নেই বই আমার কাছে আছে। এ ভাবে তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে আদায়কৃত ৩৭ লাখ টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে গেছেন। গ্রাহকের পাশ বই এর হদিস না পাওয়ায় গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত কিস্তির টাকা।
শার্শার নারায়নপুর গ্রামের সমিতির সদস্য সাইদুল ইসলাম বলেন, আমি যে ২০ হাজার টাকা কিস্তি জমা দিয়েছি। কিন্তু সে টাকা অফিসে জমা না দিয়ে আরিফুজ্জামান আত্মস্বাত করেছে।
শার্শা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সালমা খাতুন জানান, তৎকালিন সময় ব্র্যাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল আলম। তিনি এ ঘটনার পর অন্যাত্র বদলী হয়ে গেছেন। বিষয়টি জানার পর আরিফুজ্জামানকে কতৃপক্ষ হেড অফিসে বদলী করে। কিন্তু সে সেখানে যোগদান করেনি। পরে এ ব্যাপারে ফৌজদারী কার্য বিধি আইনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। যার সিআর নং- ২০/২৩। মামলাটি যশোর সিআইডি অফিসে তদন্তাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল বলেন, শার্শা পল্লী সঞ্চয় ব্যাংকের এ ধরনের একটি ঘটনা আমি শুনেছি। তবে টাকা আত্মস্বাত কারীর বিরুদ্ধে মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..