× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

নিউজ ডেস্ক

শার্শা’য় বিআরডিবি’র উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
শার্শা’য় বিআরডিবি’র উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শার্শা’য় বিআরডিবি’র উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার সময় শার্শা উপজেলা বিআরডিবির প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা মোঃ আবু বিল্লাল হোসেনের সঞ্চাচালনায় ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি তারিকুল ইসলাম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা।

শার্শা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (বিআরডিবি)’র আয়োজনে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাধারণ সভায় ১০ জন সফল সমবায়ীকে বিশেষ পুরস্কার তুলে দেন নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা। এছাড়া উপস্থিত আরো ৭০ জন সমবায়ীকে উৎসাহ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মোঃ আফসার আলী। পরে গীতা থেকে পাঠ করেন অশোকা রাণী।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আক্কাস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..