× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

শার্শায় নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর মরদহ  উদ্ধার 

admin
হালনাগাদ: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় নিখোঁজের এক দিন পর বেতনা নদীর কচুরিপানার নিচ থেকে নাসির মোল্লা (৪০) নামে এক চাউল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার নারায়নপুর গ্রাম সংলগ্ন বেতনা নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাসির মোল্লা বরিশাল জেলার কেউতা গ্রামের জয়নুদ্দীন মোল্লার ছেলে। সে স্ত্রী, তিন সন্তানকে নিয়ে শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামে বসবাস করতেন। নারায়নপুর বাজারে তিনি দীর্ঘদিন ধরে চাউলের ব্যবসা করে আসছিলেন।
এর আগে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নিখোঁজ হয় নাসির মোল্লা নামের এই ব্যক্তি। এসময় সম্ভাব্য সব জায়গায় নাসির মোল্লার পরিবার খোঁজ খবর নিলেও তার কোন সন্ধান না পেয়ে প্রশাসনের সরনাপন্ন হন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নাসির উদ্দীন বেতনা নদী থেকে কচুরিপানা তোলার কাজ করছিলেন। কাজের যে কোন এক সময় তিনি পানির তলে ডুবে যান। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। শুক্রবার সন্ধ্যায় প্রশাসন সহ বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা নির্ধারীত যায়গা পরিদর্শন করেন এবং খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করলে আজ সকালে ডুবে যাওয়া স্থান থেকে ১শত গজ দূরে কচুরিপানার তলা থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন।
এসময় খুলনা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সাব অফিসার মোশাররফ হোসেন, টিম লিডার সাইদুল ইসলাম সহ বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেনাপোল স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ বলেন, গতকাল এক ব্যক্তি বেতনা নদীতে ডুবে গেছে এমন যাওয়ার খবর পেয়ে সন্ধ্যায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজাখুঁজি চালায়। না পেয়ে বিষয়টি খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করলে আজ সকালে তাদের সমন্বয়ে মাত্র ২৫ মিনিট তল্লাশি করে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি পানিতে ডুবেই মৃত্যু বরণ করেছেন। হত্যার কোন আলামত পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..