× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করতে হবে গণমাধ্যম যত বেশি স্বাধীন, সরকার ততবেশি জবাবদিহিতার মধ্যে -তথ্যমন্ত্রী এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

শার্শায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

admin
হালনাগাদ: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
শার্শায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রন্তুতি” এই শ্লোগানকে সামনে রেখে এবার যশোরের শার্শায়  নানা আয়োজনে পালিত হলো আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস।
বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা চত্বরে  ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা হল রুমে অনুষ্ঠিত এক আলোচনা  সভায় উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া ও ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণ।
জানা যায়, দুর্যোগের কারণে প্রতিবছর সারা বিশ্বে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার কোনো উপায় এখনো আবিষ্কৃত হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি নুন্যতম পর্যায়ে সীমিত রাখা সম্ভব। জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। ফলে দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া জরুরী হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।


এ ক্যটাগরির আরো খবর..