× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শায় তুচ্ছ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে যখম

Dutta
হালনাগাদ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
sharsha

যশোরের শার্শায় মসজিদে লাইট জ্বালানো কে কেন্দ্র করে মসজিদের মুয়াজ্জিন শাহারুল ইসলাম (৪৫) কে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই মুয়াজ্জিনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৫ মে) রাত সাড়ে ৮ টার সময় শার্শা উপজেলার গাজীর কায়বা গ্রামের উত্তর পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত শাহারুল ইসলাম শার্শার গাজীর কায়বা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও গাজীর কায়বা উত্তর পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছে।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের আনোয়ারুল ইসলাম ও তার ছেলে মেহেদী হাসান ও সাঈদী হাসান এবং চাচাতো ভাই সিরাজুল।
আহত মুয়াজ্জিন শাহারুল ইসলাম জানান, শুক্রবার মাগরিবের নামাজ শেষে মুসুল্লিরা সবাই চলে গেলেও অভিযুক্ত আনোয়ারুল ইসলাম মসজিদে লাইট, ফ‍্যান জ্বালিয়ে বসে ছিলো। এসময় মুয়াজ্জিন লাইট জ্বালাতে নিষেধ করে। এতে দু’জনার ভিতর এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। পরিবর্তিতে আনোয়ারুল ও তার ছেলে ভাই এবং চাচাতো ভাইয়ের নেতৃত্বে ৬/৭ জন দেশীয় অস্ত্র দিয়ে আমাকে মারতে থাকে। আমার ছেলে মসজিদের ইমাম আব্দুর রহমান ঠেকাতে গেলে তাকেও বেদম মারপিঠ করে। পরে স্থানীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
এ বিশেষ শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, মসজিদের মুয়াজ্জিনকে মারার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..