× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বেনাপোলে ২ শতাধিক পরিবারের বস্ত্র বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল : শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বাহাদুরপুর ইউনিয়নের ২ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মানুষ মানুষের জন্য, এ স্লোগানকে সামনে রেখে নিজ অর্থায়নে বাহাদুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ২ শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে সনাতন ধর্মাবলম্বীদের মুখে হাসি ফোটান।
বৃহস্পতিবার বিকেলে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে  অনুষ্ঠিত বাহাদুরপুর পূজা মন্ডপ ও শাখারীপোতা পূজা মন্ডপ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উক্ত বস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, মিন্টু মেম্বর, আওয়ামীলীগ নেতা বাদশা মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাশ, যুবলীগ নেতা নাসির উদ্দিন, আমির হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..