× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তিন ছাত্রলীগ নেতা বহিস্কার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

শাফী চৌধুরীঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।। বহিষ্কৃত নেতারা হলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাইদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ। এছাড়াও মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে তাদের কেন্দ্রীয় কমিটির কাছে কারণ দর্শাতে বলা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ সোমবার রাতে বলেন, রোববারের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আসায় তাদের তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে দোষি প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর রোববার প্রশাসনিক ভবনে চড়াও হতে আবু সাঈদ, অঞ্জন রায় ও সবুজকে দেখা গিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত রোববার বিকেলে একাডেমিক কাউন্সিলের সভার আহ্বান করেন শাবি উপাচার্য। সভা প্রতিহতের ঘোষণা দেয় শাবিতে আন্দোলনরত শিক্ষকদের একাংশ। কিন্তু কেবল মাত্র নতুন শিক্ষক নিয়োগ দেওয়া ছাড়া বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষামন্ত্রণালয় ভিসিকে  কাডেমিক কাউন্সিলসহ সব ধরণের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

কিন্তু সে নির্দেশ অমান্য করে সকাল ৮টায় ভিসি তার কার্যালয়ে আসার সঙ্গে সঙ্গে ড. ইয়াসমিন হকের নেতৃত্বে আন্দোলনরত শিক্ষকরা ভিসিকে তার কার্যালয়ে ঢুকতে বাধা দেন এবং লাঞ্ছিত করেন। এসময় শিক্ষকরা ভিসিকে ঘিরে টানাহেঁচড়া করেন। তা দেখে ছাত্রলীগ ভিসিকে উদ্ধারে এগিয়ে আসলে আন্দোলনরত শিক্ষকদের সাথে ব্যানার নিয়ে টানা হেচড়া হয়। পরে শিক্ষকরা ছাত্রলীগ তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। এ ঘটনা তদন্তে ভিসি ৩ সদস্যের কমিটি গঠন করেন।


এ ক্যটাগরির আরো খবর..