× Banner
সর্বশেষ
দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার

শান্তির দূত হিসেবে মনোনীত হলেন স্বামী শুভানন্দ পুরী মহারাজ

admin
হালনাগাদ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ আধ্যাত্মিক অগ্রবার্তা শিরোনামে সকল দেশী বিদেশী অতিথিবৃন্দের উপস্থিতিতে Ambasador of peace মনোনীত হন বাংলাদেশ হতে স্বামী শুভানন্দ পুরী মহারাজ।

গত ৩১শে আগষ্ঠ থেকে ২রা সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমুণ্ডুর পশুপতিনাথে ৩দিন ব্যাপী International Conference on Emerging Spiritualism: Renaissance of Hinduism নামে আন্তর্জাতিক সম্মেলনে সারা বিশ্বের বিভিন্ন দেশ হতে আন্তর্জাতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মনোনয়ন দেয়া হয়।

উদ্বোধন বক্তৃতায় শুভানন্দ পুরী বলেন, “সবার উপরে মানুষ সত্য, মানুষে মানুষে হানাহানি সংঘাত কখনো ধর্ম হতে পারে না”।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের মাননীয় প্রধানমন্ত্রী লোকেন্দ্র বাহাদুর, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী, বিচারপতি ধিলরাজ রেগমী, সাবেক গৃহপূর্তমন্ত্রী দিপক প্রকাশ বাসকোটা  এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন ভারতবর্ষ হতে স্বামী ঋষিপাল মহারাজ, পাকিস্তান থেকে স্বামী রামনাথ মিশ্র মহারাজ, আমেরিকা হতে আত্মারাম স্বামী, ওয়ার্ল্ড রিলিজিয়াস পার্লামেন্ট এর উপদেষ্টা শ্রী অর্জুন প্রসাদ বাসটোলা, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে মিনা ক্ষেত্রী, আশীষ দে, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন(বাংলাদেশ) থেকে কাজল দে, সনাতনী সংস্কৃতি সমাজ নেপাল, হিন্দু যুব বাহিনী নেপাল, সনাতন হিন্দু রাষ্ট্র স্থাপনা মহাভবন, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন, আন্তর্জাতিক কৃষ্ণভাবণামৃত সংঘ(ইস্‌কন), শ্রী রাধামধ্ব সমিতি নেপাল, পতঞ্জলি ধর্ম জাগরন অভ্যুত্থান, ধর্মসভা নেপাল, সনাতন হিন্দু মোর্চা(নেপাল), রাষ্ট্রীয় একতা সংঘের সকল প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

Emerging spiritualism: renaissance of Hinduism শিরোনামে উক্ত সম্মেলনে সকল বক্তারা এক বাক্যে স্বীকার করেন ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্তি থেকে সম্মিলিত হয়ে বিশ্বমানবতার জয়গান করাই হিন্দুত্ববাদের মূল আদর্শ।

শুভানন্দ পুরী মহারাজ


এ ক্যটাগরির আরো খবর..