× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

অনলাইন ডেক্স

শস্য বহনকারী জাহাজ বের হওয়ার সুযোগ দিবে : রাশিয়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
শস্য বহনকারী জাহাজ বের হওয়ার সুযোগ দিবে : রাশিয়া

ইউক্রেনের বন্দর ওডেসা থেকে শস্য বহনকারী জাহাজগুলোকে বের হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। ইউক্রেনের শস্য আটকে থাকার কারণে বিশ্বব্যাপী খাদ্যের সংকট দেখা দেওয়া ও সাধারণ মানুষের অভুক্ত থাকার শঙ্কা তৈরি হয়েছে।

রাশিয়ার যুদ্ধজাহাজ এরপর শস্যবাহী জাহাজগুলোকে প্রহরা দিয়ে বসফরাস প্রণালীতে নিয়ে যাবে। এদিকে ইউক্রেন বিশ্বের গম ও ভুট্টার মোট চাহিদার বড় একটি অংশ পূরণ করে।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এসব খাদ্য শস্য সেখানে আটকে আছে। খাদ্য শস্য আটকে থাকার কারণে এর প্রভাব পড়েছে বিশ্বের অন্য দেশগুলোতে। বিশেষ করে আফ্রিকার দেশগুলো সবচেয়ে ক্ষতির মুখে পড়বে।

আফ্রিকার দেশগুলোর খাদ্য নিশ্চিত করতে গত সপ্তাহের শেষে রাশিয়া যান আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সেল।

তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। এরপর পুতিন আশ্বস্ত করেন তিনি ইউক্রেনের শস্য বের হয়ে যাওয়ার সুযোগ দেবেন।


এ ক্যটাগরির আরো খবর..