× Banner
সর্বশেষ
রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

শরীয়তপুর পৌরসভার সাধারন আসনে একমাত্র নারী কাউন্সিলর প্রার্থী শোভা রানী দাস !

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
এ নির্বাচনে শরীয়তপুর পৌরসভার সাধারন আসনে কাউন্সিলর পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে ৭নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দিতা করছেন, বিশিষ্ট সমাজ সেবিকা ও নারী নেত্রী শোভা রানী দাস।

শরীয়তপুর প্রতিনিধি: আগামী ১৬ জানুয়ারী শরীয়তপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ও যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে শরীয়তপুর পৌরসভার সাধারন আসনে কাউন্সিলর পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে ৭নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দিতা করছেন, বিশিষ্ট সমাজ সেবিকা ও নারী নেত্রী শোভা রানী দাস।

মনোনয়নপত্র দাখিলের পর থেকেই পৌর এলাকায় নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। প্রার্থীরা প্রার্থনার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। অন্য প্রার্থীদের মতো শোভা রানী দাসও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

জানা গেছে, শোভা রানী দাস ইতিপূর্বে শরীয়তপুর পৌরসভার ৭নং থেকে বিনা প্রতিদ্বন্দিতায় কমিশনার নির্বাচিত হয়ে ৭ বছর দায়িত্বে ছিলেন। এরআগে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে মেম্বার ছিলেন। পৌরসভা গঠনের পূর্বে একই এলাকা থেকে তুলাসার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার ছিলেন। তার প্রায়ত স্বামী মাখন লাল দাসও শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার ছিলেন।

তাঁর বড় ছেলে গোপাল চন্দ্র দাস বর্তমানে ২য় বারের মতো আওয়ামীলীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য। এছাড়াও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য ছিলেন তিনি।

আরেক ছেলে গৌতম দাস বর্তমানে ২য় বারের মতো আওয়ামীলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য। এছাড়াও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য ও শরীয়তপুর জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

অপর আরেক ছেলে উত্তম দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদার্থ বিজ্ঞান বিভাগ কমিটির আহবায়ক ছিলেন। বর্তমানে খাদ্য বিভাগের একজন পরিদর্শক। সে খাদ্য পরিদর্শক সমিতির ঢাকা বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক।
এদিকে, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু সহ ৭ নং ওয়ার্ডের ভোটার ও জনগন এবং দলীয় নেতাকর্মীদের আর্শিবাদ কামনা করছেন শোভা রানী দাস।

এ ব্যাপারে শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের অনেকেই বলেন, শরীয়তপুর পৌরসভার সাধারন আসনে একমাত্র নারী কাউন্সিলর প্রার্থী শোভা রানী দাস জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তিনি একজন সমাজ সেবিকা। তিনি ও তাঁর প্রয়াত স্বামী পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার ছেলেরাও মানুষের কল্যাণে কাজ করে চলছেন। তাই আমরা অতীতে তাঁর পাশে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতেও থাকবো।

এ ব্যাপারে শোভা রানী বলেন, আমি ৭নং ওয়ার্ডের ভোটার ও জনগন এবং দলীয় নেতাকর্মীদে আর্শিবাদ ও সমর্থন কামনা করছি। একই সাথে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর সার্বিক সহায়তা কামনা করছি। আমি যদি নির্বাচিত হতে পারি ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।


এ ক্যটাগরির আরো খবর..