× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুর আদালত থেকে হাতকড়াসহ আসামী পলায়ন

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সামাদ মাদবর (৩৫) নামে এক মাদক মামলার আসামী হাতকড়াসহ পালিয়ে গেছে।

বুধবার দুপুর ১২টার দিকে শরীয়তপুর আদালত থেকে পালিয়ে যায় আসামী সামাদ মাদবর। জানা গেছে সামাদ মাদবর চিকন্দী ইউনিয়নের দক্ষিন শৌলা গ্রামের আফসার মাদবরের ছেলে। আসামীর ও কোর্ট পুলিশ সূত্র জানায়, গত ২০ জুলাই দক্ষিন শৌলা গ্রাম থেকে সামাদ মাদবরকে মাদকসহ গ্রেফতার করে পালং থানা পুলিশ। ওই দিন পুলিশ বাদী হয়ে সামাদ মাদবরের বিরুদ্ধে পালং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কারাগারে পাঠায়। বুধবার তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। এ সংবাদ শুনে কৌশলে পালিয়ে যায় সামাদ।

শরীয়তপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, আসামীর আজ ধার্য তারিখ ছিল। কোর্ট হাজত থেকে তাকে আদালতে হাজির করা হয়। এসময় আদালতে অন্য মামলার আরো ২০/২৫জন আসামী হাজির হয়। তখন হাজতি আসামী সামাদ মাদবর শুকৌশলে অন্যান্য জামিন প্রাপ্ত আসামীদের সাথে আদালত বেরিয়ে যায়। এবিষয়ে আসামী সামাদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হয়েছে। আর পুলিশ কস্টবল ফজলু ও সাজেদুলেল দায়িত্বে অবহেলার কারণে আসামী পালিয়ে যায়। তাই তাদের বরখাস্ত করা হয়েছে। আসামী গ্রেফতারের বিষয়টি পুলিশের অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন জানায়, বিষয়টা দুঃখ জনক তবে পালং থানা পুলিশ আসামীকে গ্রেফতারের চেষ্টা করছে।


এ ক্যটাগরির আরো খবর..