× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

শরীয়তপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদান প্রদান

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥  শরীয়তপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ক্যাশিয়ার মাওলানা আব্দুল মান্নান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।

অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা ভাতা প্রদানসহ সন্তানদের শিক্ষাবৃত্তি ও কন্যা সন্তানদের বিবাহ ভাতাও দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আঃ হাই সরদার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আসমত আলী খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহমেদ, আমির হোসেন ও আঃ হামিদ তালুকদার।

এ সময় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের সন্তানদের ১৫ জনকে শিক্ষাবৃত্তি, ১ জন কন্যা সন্তানকে বিবাহ প্রদানের অনুদান, ২ জনকে জরুরী চিকিৎসা ভাতা ও ১১ জনকে এককালীন অনুদান প্রদান সহ ১ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠান থেকে অতিথিগণ বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির একটা উদ্দেশ্য ছিল। অনেক সময় দেখা গেছে একজন সরকারী কর্মচারী অবসরে যাওয়ার পরে তাকে পেনশন পাওয়ার জন্য টেবিল থেকে টেবিলে ঘুরতে হয়। এমনও সময় যায় টাকার অনেক প্রয়োজন কিন্তু এক শ্রেনীর অসাধু কর্মচারী-কর্মকর্তার অসদাচরণের কারণে টাকা পাওয়া যাচ্ছে না। সে সকল সমস্যা সমাধানের জন্য এ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতি গঠন করা হয়েছে। আজ আমাদের কল্যানে সমিতি কাজ করছে। এ সময় আমাদের পাশে অনুদান নিয়ে হাজির হয়েছে সংগঠনের নেতা-কর্মীগণ। ভবিষ্যতে আরও বেশী সুফল পাবে বলে তাদের ধারণা।


এ ক্যটাগরির আরো খবর..