× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী গৃহকর্মী নিহত

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী জবা আক্তার (১০) নামের গৃহকর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৃহকর্তা ও তার মেয়েদের নির্যাতন সইতে না পেরে গতকাল শুক্রবার সকালে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জবা। পরে গৃহকর্তা কল্লোল আহমেদ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

গতকাল ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থশংকর পাল জানান, আগুনে জবার খাদ্যনালীসহ শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।

শুক্রবার হাসপাতালে আনার পর জবা বলতে থাকে, ‘আমি মাইরা যামু, বাঁচতে চাই না। ওদের কারণে আমি আত্মহত্যার চেষ্টা করেছি।’

সে জানায়, অনেকদিন ধরে বাড়িওয়ালা ও তার মেয়েরা তাকে নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।

দেড় বছর আগে বগুড়া থেকে জবা ঢাকায় কল্লোল আহমেদের বাসায় কাজে যোগ দেয়। সিদ্ধেশ্বরীর একটি অ্যাপার্টমেন্টের আট তলায় কল্লোল আহমেদ পরিবারের সদস্যদের নিয়ে থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..