× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন

admin
হালনাগাদ: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পাওনা টাকার জের ধরে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে অপর এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।  গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক শরণার্থী শিবিরের এইচ ব্লকের নুর মোহাম্মদ প্রকাশ মঙ্গা বুইজ্জার ছেলে মো. জয়নাল।
জানা গেছে, গতকাল রোববার রাত ৭টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এইচ ব্লকের নুর মোহাম্মদ প্রকাশ মঙ্গা বুইজ্জার ছেলে মো. জয়নাল একই ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে  হাসানের কাছে ১শ’ টাকা পাওনা ছিল। এই পাওনা টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এসময় জয়নাল মন্দ কথা বলায় একপর্যায়ে হাসান উত্তেজিত হয়ে জয়নালকে ছুরিকাঘাত করে। পরে লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হাসপাতালে নিয়ে যায় এবং পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রব বলেন, টাকার জের ধরে ছুরিকাঘাতে গুরুতর আহত জয়নাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে আরও  খোঁজ খবর নেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসএস


এ ক্যটাগরির আরো খবর..