× Banner
সর্বশেষ
একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

শফিক রেহমান যে পরামর্শ দিলেন খালেদাকে

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা শফিক রেহমান বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা তাতে এই মুহূর্তে তাঁর পক্ষে সারাদেশ ঘুরে বেড়ানো সম্ভব নাও হতে পারে। তবে সারাদিন তিনি গুলশান অফিসে বসে সর্বস্তরের মানুষের সাথে রুটিন করে কথা বলতে পারেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার সকালে সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্ব এবং আমার দেশ বন্ধের একহাজার দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

শফিক রেহমান বলেন, এ জন্য খালেদা জিয়াকে যে কাজটি করতে হবে তা হলো, গুলশান অফিসটি এখন যেভাবে পরিচালিত হয়, তাতে পরিবর্তন আনতে হবে। অফিসের দরজা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে।

এর আগে এ প্রসঙ্গটি আলোচনায় আনেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে যারা গুম-খুনের শিকার হয়েছেন, কারাগারে রয়েছেন -গুলশান অফিসে খালেদা জিয়া তাদের আত্মীয়-স্বজনকে ডেকে যেন কথা বলেন, সান্ত্বনা দেন। এজন্য প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়ও বেঁধে দিতে বলেন বিএনপিপন্থি এই বুদ্ধিজীবী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ ক্যটাগরির আরো খবর..