× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

শপথ নিলেন পাকিস্তানের প্রথম দৃষ্টি-প্রতিবন্ধী বিচারক

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুন, ২০১৮

শপথ নিলেন পাকিস্তানের প্রথম দৃষ্টি-প্রতিবন্ধী বিচারক  ইউসাফ সালিম। ২৬ জুন মঙ্গলবার তিনি এই শপথ গ্রহণ করেন। তিনি ছাড়াও  দেশটির পাঞ্জাব-প্রদেশে আরও ২০ বিচারক শপথ নেন।  লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ ইয়াওর আলী এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পাঞ্জাব জুডিশিয়াল অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে  তিনি বিচারকদের কোনো ভয়ে ভীত হয়ে কারও পক্ষে রায় না দেয়ার অনুরোধ করেন। বিচারের কাজকে তিনি একটি পবিত্র পেশা হিসেবে উল্লেখ করেন।

পরীক্ষায় দৃষ্টি-প্রতিবন্ধী  ইউসাফ সালিমের অবস্থা সবার ওপর থাকলেও লাহোরের এই সন্তানকে প্রথম বিচারক হিসেবে নিয়োগ দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল। এর পর বিষয়টি পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের দৃষ্টিগোচর হলে তিনি তা লাহোর হাইকোর্টকে (এলএইচসি) পর্যালোচনা করতে বলেন।

পরবর্তী সময়ে এলএইচসি এই দৃষ্টি-প্রতিবন্ধী আইনজীবীকে বিচারক হিসেবে নিয়োগের ব্যাপারে সুপারিশ করেন। সালিমের বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। জন্মের পর থেকেই তিনি দুই চোখে দেখতে পান না। তার চার বোনের দুজনই দৃষ্টি-প্রতিবন্ধী।

উল্লেখ্য, তার বোন সায়মা সালিম ২০০৭ সালে দেশটির প্রথম দৃষ্টি-প্রতিবন্ধী সিভিল সার্ভেন্ট হিসেবে যোগ দেন।


এ ক্যটাগরির আরো খবর..