× Banner
সর্বশেষ
রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী শহীদ জিয়ার দর্শন বুকে নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ভূমি প্রতিমন্ত্রী আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শপথ গ্রহণ শেষে শ্যামনগরে এমপি গাজী নজরুলকে সংবর্ধনা

ACP
হালনাগাদ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
শপথ গ্রহণ শেষে শ্যামনগরে এমপি গাজী নজরুলকে সংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ শেষে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-এর শ্যামনগরে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় শ্যামনগর বাসস্ট্যান্ডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা  জামায়াতে ইসলামী।

শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সাবেক অধ্যক্ষ মাওলানা এইউএম গোলাম বারী, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম এমপি বলেন, শ্যামনগরের জনগণ তাকে বারবার নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন তা তিনি দায়িত্ব ও আমানত হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, আমি দল-মত নির্বিশেষে শ্যামনগরের সকল মানুষের প্রতিনিধি। উপকূলীয় এই জনপদের টেকসই উন্নয়ন, বেড়িবাঁধ সংস্কার, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

তিনি আরও বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় স্থায়ী ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

এ সময় বিভিন্ন ইউনিয়ন, পেশাজীবী সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..