× Banner
সর্বশেষ
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শজনের ডাটা পাড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে লাশ হল মেহেরপুরের রাজনগরের কামরুল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

মেহেরপুরের রাজনগর গ্রামে গাছ থেকে শজনের ডাটা পাড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক কিশোরের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা ১০ টার দিকে রাজনগর গ্রামের বেলেপাড়ায়।

স্থানীয়রা জানায়, মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামের বেলেপাড়ার আজিবর রহমানের বড় ছেলে কামরুল ইসলাম (১৮) বাড়ির পাশের একটি শজনে গাছ থেকে ডাটা পাড়ার জন্য শজনে গাছে ওঠে। এসময় পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সে মারাত্মক আহত হয়।

দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আমঝুপি বাজারের কাছে পৌঁছালে তার মৃত্যু হয়। নিহত কামরুল ইসলাম একজন দিনমজুর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..