× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

পাসপোর্ট তালিকায় ৮৭ নম্বরে ভারত আর ১০৪ নম্বরে বাংলাদেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
শক্তিশালী পাসপোর্টের তালিকা

বিশ্বের মোট ১৯৯ টি পাসপোর্টের বিভিন্ন দেশের পাসপোর্টের ক্ষমতা বিচার করা হয়।  ৪১টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার নিয়ে ১০৪ নম্বরে বাংলাদেশ। আর ভারতের পাসপোর্ট ৮৭ তম স্থান অর্জন করে ৬০টি দেশে প্রবেশাধিকার পাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত র‌্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী এই তালিকার শীর্ষে রয়েছে জাপান। যেটির পাসপোর্টের সাহায্যে ১৯৩ টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার রয়েছে। তারপরেই রয়েছে সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া। উভয় দেশই ১৯২ টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকারের সুবিধা দেয়।

উল্লেখ্য যে, তৃতীয় ত্রৈমাসিকের পরিসংখ্যানের ভিত্তিতে ভারত দু’ধাপ নেমে এলেও গত বছরের পরিপ্রেক্ষিতে এই তালিকায় তিন ধাপ এগিয়েছে। পাশাপাশি, পাসপোর্ট সূচক অন্যান্য দেশের সাথে একটি দেশের কূটনৈতিক সম্পর্কের শক্তিও নির্ধারণ করে। যদিও, বর্তমানে বিশ্বব্যাপী ভ্রমণ এখনও কোভিড বিধিনিষেধ থেকে পুরোপুরি এড়াতে পারেনি, তাই এই হিসেব একটি খন্ডচিত্র তুলে ধরেছে।

২০১৮ সালে নেমে আসে ১০০তম অবস্থানে। ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৯তম। ২০২০ সালের র‌্যাংকিংয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে ৯৮তম অবস্থানে উঠে এসেছে। আর ২০২১ সালে ৬ ধাপ পিছিয়ে ১০৬তম অবস্থান এবং চলতি ২০২২ সালে ১০৪ অবস্থানে বাংলাদেশী পাসপোর্ট।

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়। দেশগুলোর তালিকাঃ

এশিয়া মহাদেশের ৬টি দেশ

ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও তিমুর।

আফ্রিকা মহাদেশের ১৬টি দেশ

কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

ওশেনিয়ার ৭টি দেশ

কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশ

বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।

দেখে নিন ভারতীয় পাসপোর্টের সৌজন্যে কোন ৬০ টি দেশে যাতায়াত করা সম্ভব:

* ওশিয়ানিয়া মহাদেশের এই দেশগুলি: ১. কুক আইল্যান্ড ২. মার্শাল আইল্যান্ড ৩. ন্যুয়ে ৪. সামোয়া ৫. ভানাতায়ু ৬. ফিজি ৭. মাইক্রোনেশিয়া ৮. পালাউ আইল্যান্ড ৯. টুভালু

* মধ্যপ্রাচ্যের এই দেশগুলি: ১০. ইরান ১১. জর্ডন ১২. ওমান ১৩.কাতার

* ইউরোপের এই দেশগুলি: ১৪. আলবিনিয়া ১৫. সার্বিয়া

*ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশগুলি: ১৬. বার্বাডোজ ১৭.ডমিনিকা ১৮. হাইতি ১৯. মন্তসেরাট ২০. সেন্ট লুসিয়া ২১. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ২২. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ২৩. গ্রেনেডা ২৪. জামাইকা ২৫. সেন্ট কিটটিস অ্যান্ড নেভিস ২৬. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য
* এশিয়ার এই দেশগুলি: ২৭. ভুটান ২৮. ইন্দোনেশিয়া ২৯. ম্যাকাও ৩০. মায়ানমার ৩১. শ্রীলঙ্কা ৩২. তিমর-লেস্ট ৩৩. কম্বোডিয়া ৩৪. লাওস ৩৫. মালদ্বীপ ৩৬. নেপাল ৩৭. থাইল্যান্ড

* আমেরিকার এই দেশগুলি: ৩৮. বলিভিয়া ৩৯. এল সালভাদর

* আফ্রিকার এই দেশগুলি: ৪০. বৎসওয়ানা ৪১. কেপ ভার্ডে আইল্যান্ড ৪২. ইথিওপিয়া ৪৩. গুয়েনা বিসাউ ৪৪. মরিশানিয়া ৪৫. মোজাম্বিক ৪৬. সেনেগাল ৪৭. সিয়েরা লিওন ৪৮. তানজানিয়া ৪৯. টিউনিশিয়া ৫০. জিম্বাবোয়ে ৫১. বুরুন্ডি ৫২. কোমোরো আইল্যান্ড ৫৩. গাবন ৫৪ মাদাগাস্কার ৫৫. মরিশাস ৫৬. রোয়ান্ডা ৫৭. সিয়াচেল ৫৮. সোমালিয়া ৫৯. টোগো ৬০. উগান্ডা।

আর ১০৯ নম্বর তালিকায় পাকিস্তান পাসপোর্টের সাহায্যে ৩২ টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার রয়েছে। সর্বশেষ ১১২ নম্বর তালিকায় আফগানিস্তান পাসপোর্টের সাহায্যে ২৭টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..